সূত্র মুখস্থ করলে দু’দিনেই ভুলে যাই; কারণটা বুঝলে আর ভুলি না। (a + b)² এর সূত্রটা তাই আগে একটা বর্গক্ষেত্র এঁকে বুঝিয়ে দিই।
বর্গক্ষেত্রের এক দিক a + b ধরলে ভেতরে চারটি অংশ তৈরি হয়: a², b² আর দুটি ab। অংশগুলো যোগ করলেই সূত্র বেরিয়ে আসে — মুখস্থ নয়, দেখে বোঝা।
ক্লাসে এই ছবিটা বোর্ডে আঁকার পর শিক্ষার্থীরা নিজেরাই (a − b)² এর ছবি আঁকার চেষ্টা করে। সেটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।



